পোস্টগুলি

সমাজ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রোহিঙ্গা ক্রাইসিস , মায়ানমারের Ethnic Cleansing

ছবি
মিয়ানমার চায় রোহিঙ্গা-মুক্ত রাখাইন। যদিও ঐতিহাসিকভাবে এই তৎপরতার একটি মুসলিম-বিরোধী চরিত্র রয়েছে, দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সহিংসতায় কেবল রোহিঙ্গা মুসলিমরাই নয় হিন্দুরাও নির্যাতিত। বোঝাই যাচ্ছে, মৌলবাদী ধর্মীয় নেতাদের মনে যে বৌদ্ধ মিয়ানমার গড়ার আকাঙ্ক্ষা রয়েছে, সেনা-সমর্থিত সরকার তারই প্রতিফলন ঘটাতে চাইছে। সামরিক সরকার মিয়ানমারের শাসনক্ষমতা দখল করার পর রোহিঙ্গাদের রাখাইন-ছাড়া করতে যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুপরিকল্পিত । রোহিঙ্গা শুনলেই আমরা দুইভাগে ভাগ হয়ে যাই। একপক্ষের মতে ‘৭১ এ ভারত যেমন বাংলাদেশী আশ্রয় দিয়েছিল ঠিক তেমন করেই আশ্রয় দেওয়া উচিত মানবিক কারণে আর অন্যপক্ষের মতে নিজের দেশের মানুষেরই ভাত-কাপড় জোটে না, অযথাই আবার ঝামেলা বাড়ানো। এমনকি তাদের মাদক সংশ্লিষ্ট কাজের দিকেও আঙ্গুল তোলেন অনেকেই। কোন যুক্তি তর্কে যাওয়ার আগে একটু ইতিহাস পড়ে নেওয়া ভালো। ​ ​ ১৭৮৪: বার্মা রাজা বোদাপায়া আরাকান নামক স্বতন্ত্র রাজ্য দখল করেন এবং অনেকে জীবনের ভয়ে বাংলায় পালিয়ে আসে। ​ ১৭৯০: ব্রিটিশদের কূটনৈতিক হস্তক্ষেপে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা কে কক্সবাজার...

এবার মরার উপর খাঁড়ার ঘা( vat) চাপালেন।

ছবি
কেউ শখের বশে বাপের পকেটের  টাকা খরচ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় না।পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ সীমিত। জাতীয় বিশ্ববিদ্যালয়  ,নামে বিশ্ববিদ্যালয় হলেও কাজে বোর্ডের চেয়েও অধম।ফলে উপায়ান্তর না দেখে শেষ সম্বল দিয়ে হলেও বাপ-মায়েরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দ্বারস্হ হচ্ছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে বিস্তর কথা আছে। কর্তা মশায়েরা সেদিকে নজর না দিয়ে  এবার মরার উপর খাঁড়ার ঘা(  vat) চাপালেন। ফলে দেয়ালে পিঠ ঠেকে গেলে  দেয়ালের সাথে পিশে মরার আগে মানুষ সামনে আগায়। তাই ওরা রাস্তায় দাঁড়ালো। এ ক্ষোভ দীর্ঘ দিনের সঞ্চিত।আশু সমাধান না হলে হিসাব বেড়ে যাবে। '৬২ ' সংখ্যাটার  একটা মানে  বোধ হয় কেউ জানুক না জানুক জেষ্ঠ্যরা সবাই জানে। ১৯৬২ সনে শিক্ষার ব্যায় রাষ্ট্রকে নিতে হবে শ্লোগান দিয়ে ওদেরই পূর্বসূরিরা   রাস্তায় গুলি খেয়েছিল,রক্ত ঝরিয়েছিল। তখন দেশ ছিল পরাধীন, শাসক ছিল পাকিস্তানি ;এখন স্বাধীন দেশ,শাসক দেশীয়।কিন্তু নীতি একই। ৬২ আবার  তাড়া করছে না তো ওদের!

সাকা , একটি পশুর নাম

ছবি
“আমি রাজাকার… এখন কে কোন বাল ফালাবে…” “বল বল কীভাবে কি করছি… বল… তোর বোনকে কি করছি বল….” এ কুৎসিৎ আর জঘন্য দানবাধমকে ডাকার মতো কোন যথাযথ নাম অদ্যাবধি আবিষ্কৃত হয়নি তাই অনেকেই তাকে পশু/জানোয়ার বিশেষণে বিশেষায়িত করে থাকেন। তবে বলব, যদি বলতে হয় তবে তাকে পশুর চেয়ে অধম (পশ্বাধম) ডাকা হোক। দানব নামটি আমি নিয়েছি ৭১ এ মহান শিল্পী কামরুল কর্তৃক অঙ্কিত প্রখ্যাত পোস্টার থেকে। নিশ্চিত নই এটিও সঠিক বিশেষণ কিনা। ইত্যবসরে উচ্চ আদালত কর্তৃক এ দানবাধমের ফাঁসির আদেশ বহাল থাকার মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হবার আরও কাছাকাছি এসে গিয়েছে। তবে সব সম্ভবের এ দেশে, একটুও স্বস্থি বোধ করতে পারছি না। তার ফাঁসি কার্যকর হবার পর যতক্ষণ কর্তব্যরত ডাক্তার তার মৃর্ত্য নিশ্চিৎ না করবে ততক্ষণ পূর্ণাঙ্গ স্বস্থি নেই। সত্যকথা বলতে দ্বিধা নেই, তখনওপূর্ণ স্বস্থি পাব না কারণ তখনও এ দেশে ( যে দেশ আমরা পেয়েছি এ দানবাধমের হাতে জীবন দেয়া শহীদদের মত লক্ষ্য শহীদের পবিত্র রক্ত-মূল্যে)এমন দল ও গোষ্ঠী থাকবে যারা এ দানবের ফাঁসি‘র আদেশে ‘হতবাক‘ আর ‘হতাশ’ হয়। জানি, দানবাধমের জানাজায় হাজির হবার জন্য পাক-মনা পঙ্গপা...
ছবি
শিশু  রাজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যাঃ তের বছরের একটি শিশু,যখন তার স্কুলে যাওয়ার কথা,বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কথা তখন সে বুঝি চুরি করতে গিয়েছে । এই শিশুটি কেন চুরি করতে গেল,কেনই বা তাকে তাকে নির্মম ভাবে হত্যা করল?  এর উত্তর কে দিবে? রাষ্ট্র ?  কিছু দিন আগে খবর বের হয়েছে  বাংলাদেশ  না কি মধ্যম আয়ের দেশ, বর্তমান  প্রধানমস্ত্রী জেলে বসে পরিকল্পনা করেছিলেন কিভাবে বাংলাদেশ  মধ্যম আয়ের দেশ হবে। কিন্তু  শিশু রাজন বুঝতে পারে নাই মধ্যম আয়ের দেশে তাকে মধ্যযুগীয়  কায়দায় মারা হবে। তাহলে হয়ত সে চুরি না করে নিজে নিজেই মরত।  আজকে আমরা সবই বিচার  চাই যারা হতাকারী তাদের ফাসি দিতে হবে?  কিন্তু  এই দায় কি শুধুই হত্যকারীর?  যারা এদেশের মানুষকে  এ রকম হত্যকারী, মনুষ্যত্ব,বিবেক বর্জিত জনগনকে পশুর স্থরে নামিয়ে দিচ্ছে , সেই শাসকগোস্ঠীর কোন দায় নেই?  এই শাসকদের নিকট বিচার চেয়ে লাভ নেই,প্রয়োজন  নতুন আদর্শ,নতুন মানুষ,  শ্রমজীবি, গরীরমানুষদোর রাষ্ট্র, যারা একমাত্র গরিব  মানুষের  দুঃখ বুঝবে। বিবেক...

উচ্চ শিক্ষার পথ হারাচ্ছে কওমীর শিক্ষার্থীরা

ছবি
যেখানে শিক্ষিতরাই ধর্মান্ধ , সেখানে কুশিক্ষার অন্ধকারে হারিয়ে যাওয়া এসব মানুষদের প্রবল ধর্মানুভুতি না থাকাটাই হবে অস্বাভাবিক । তাই আঘাতে ক্ষতবিক্ষত হলেও , ধর্মের মত মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্রে ধোলাইকৃত , মগজহীন এসব নিরীহ মানুষদের আমি দোষ দিতে পারবো না । ব্যাক্তি , সমাজ , রাষ্ট্র সকলকেই এর দায় নিতে হবে | Madrassas or Islamic school students take part in their studies in a classroom on the outskirts of Dhaka in 2009. Bangladesh’s schools and universities have been asked to warn pupils about the dangers of religious militancy as part of a campaign to tackle Islamist extremism, an official said Sunday.                      http://bangla.bdnews24.com/bangladesh/article1003314.bdnews

বজরঙ্গী ভাইজান সিনেমা আর সবার আবেগে উথলে উঠা ঢল

ছবি
বজরঙ্গী ভাইজান সিনেমা নিয়ে সবার আবেগে উথলে উঠা ঢল দেখে কিছু কথা বলতে ইচ্ছা করছে। সিনেমা এবং বাস্তবতা কতটা আলাদা হতে পারে তার প্রাসঙ্গিক একটি উদাহরণ হচ্ছে সালমান খানের এই বজরঙ্গীর চিত্রায়ন। সমগ্র ভারতের চরমপন্থী হিন্দুত্ববাদী একটা যুব সংগঠন হচ্ছে বজরং দল। এই বজরং দলের অনুসারী বা সদস্যদের বলা হয়ে থাকে বজরঙ্গী। প্রচন্ডভাবে উগ্রতা লালন করে যাওয়া এই দলটি গুজরাট দাঙ্গার অন্যতম সংগঠক। এবং গুজরাট দাঙ্গার নৃশংসতার মাত্রাকে চূড়ান্ত পাশবিকতায় নিয়ে গিয়েছিলো এই বজরঙ্গীরা। ২০০২ সালে গুজ রাট দাঙ্গার সময় নারোদা পাতিয়া গণহত্যায় (আহমেদাবাদ এলাকায়) সক্রিয় অংশগ্রহণ করেছিলো বাবুভাই প্যাটেল নামক এক হিন্দু উগ্রবাদী। এই বাবু ভাই প্যাটেল সারা বিশ্বজুড়ে পরিচিত হয়েছিলো ‘বাবু বজরঙ্গি’ হিসেবে। বাবু বজরঙ্গি কিভাবে গুজরাটে গণহত্যা করেছিলো সেই কথা জানার জন্য ২০০৭ সালে তেহেলকার ম্যাগাজিনের এক সাংবাদিক হাজির হয়েছিলো বাবু বজরঙ্গির কাছে। ঐ সময় বাবু বজরঙ্গি খুব গর্বের সাথে সাংবাদিকের কাছে সেই গণহত্যার নির্মম বর্ণনা দেয়, কিন্তু সেই বর্ণনা শরীরে ধারণ করা গোপন ক্যামেরায় ভিডিও করে ফেলে ঐ সাংবাদিক। ঐ গ...

কোথায় গিয়ে থামবে এই লাশের মিছিল ?

ছবি
অনলাইন জুড়ে আজ শোক। অনন্ত বিজয় দাস কে নিয়ে কথা, আলোচনা। এর আগে অভিজিৎ রায়, বাবু ভাই আমার পরিচিত ছিলেন, তাদের লেখা আমি নিয়মিত পড়তাম। অভিজিৎ রায় প্রায় আমার লেখায় লাইক দিতেন, একদিন কমেন্ট ও করেছিলেন, তবে ব্যক্তিগত যোগাযোগ ছিল না। বাবু ভাইয়ের সাথে তো আলাপ হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু অনন্ত বিজয় দাস সম্পর্কে আমি কিছুই জানতাম না বলে তার ব্লগগুলো ঘাটাঘাটি করলাম। অনেকেই হয় তো জানেন না অনন্ত সহ তার নয় সহযোদ্ধা ২০০৮ সালে মরণোত্তর চক্ষু দান করেছিলেন। অনন্ত কিন্তু তার চোখগু লো দানের ক্ষেত্রে আস্তিক নাস্তিক ভাগ করেন নি। ধর্মের দোহায় দিয়ে এমন মানবতাবাদী মানুষটিকেই কিনা খুন করল ধার্মিকেরা? আমি ভাবছিলাম, তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার চোখ গুলো কি অক্ষত আছে? কোন মানুষকে তার চোখ গুলো দিয়ে পৃথিবীর আলো দেখতে পাবে?                                                                       ফেব্রুয়া...

আমাদের সংবিধানে জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম

জাতীয় পতাকা ব্যবহারের অনেকগুলো নিয়ম লিপিবদ্ধ করা আছে আমাদের সংবিধানে। তার মধ্যে একটা হলো;- "পতাকা কোন ব্যক্তি বা জড় বস্তুর দিকে নিম্নমুখী করা যাবে না।" আমরা অনেকেই এই নিয়মগুলি জানি না কিংবা জানার সুযোগও হয় না। আগেও বিভিন্ন সময় নানা ঘটনার কারণে জাতীয় পতাকার অবমাননার প্রসঙ্গটি উঠে এসেছিল কিন্তু সেগুলোর প্রেক্ষাপট ভিন্ন ছিল তাই সবাই সহমত জানিয়েছিলেন। আমি ভেবে নিলাম যে ব্যাক্তিটি জায়নামাজ হিসেবে পতাকাটি ব্যবহার করেছিলেন তিনি হয়তো নিয়মটি জানেন না। অথবা পতাকাকে জায়নামাজের বিকল্প হিসেবে ভাবাটা উনার কাছে অবমাননা মনে হয় নি। যদিও আমরা নিয়মের তেমন ধার ধারি না কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের কাছে নিয়মটা আশ্চর্য এর জনক হয়ে যায়। আর যেহেতু অনেক ধরনের অনুভূতির দেশ বাংলাদেশ তাই সেখানে সবকিছুতে অনভূতিতে আঘাত লাগবে এটাই স্বাভাবিক। তার চেয়ে বড় কথা কোন অনুভূতিটা আপনাকে বেশি স্পর্শ করছে? ধর্মীয় অনুভুতি নাকি দেশপ্রেম? যাদের ধর্মানুভূতি বেশি তাদের কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক কিন্তু যাদের কাছে দেশপ্রেমটা বড় তাদের কাছেও অনুভূতিতে আঘাত লাগাটা অস্বাভাবিক কিছু নয়। ইউরোপে...

মামুলি চুরির ঘটনা বাঙালির অনুভূতিকে এত উত্তপ্ত

মামুলি চুরির ঘটনা বাঙালির অনুভূতিকে এত উত্তপ্ত করে কেন বুঝিনা। চুরির ঘটনায় এ পর্যন্ত চোরের উপর বহু নির্যাতন দেখেছি। কয়েকমাস আগেই ইউটিউবে দেখেছিলাম এক মহিলাকে চুরির অপরাধে প্রায় নগ্ন করে পিটানোর ভিডিও। কয়েক সেকেন্ড দেখেই আর পারিনি। ভিডিওতে কোনো এক বীরপুরুষ বলছিলেন "শালীর মাথায় মার মাথায় মার……" ঐটা এখনো কানে বাজে। আজ শুনলাম সিলেটে চুরির অপরাধে শিশু রাজনকে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হল! মৃত্যুর আগে পানি চেয়েছিলো। পানিও পায়নি!  এই হিপোক্রেট বাঙালি সমাজটার উপর আমার প্রবল অনাস্থা।  একটা ঘটনার উল্লেখ করি। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের প্রারম্ভে যখন বাঙালি মুক্তির নতুন স্বপ্ন দেখছিলো, সেইসময় সারা দেশে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল খুলনা ও যশোরে দেখা দিয়েছিলো ভয়াবহ গরুচুরির উৎপাত। খুলনার তালা ও ডুমুরিয়া এবং যশোরের কেশবপুর ছিলো গরুর মালিকদের জন্য আতঙ্ক। রাত দিন গরু পাহারা দিয়ে কাটাতো। এক শ্রেণীর দালালদের কাছে ধর্ণা দিলে ওরা হারানো গরু খুঁজে দিতো। গরুর মালিক যদি গরুকে শিকলে বেঁধে রাখতেন তবে উদ্ধারের পর অতিরিক্ত ১৫ টাকা দিতে হত, আর গোয়ালঘরে তালাচাবি আঁটকালে অতির...

এক বিশাল গোলকধাঁধাঁয় আঁটকা পড়েছে বাঙালি সমাজ

যাকাতের কাপড় নিতে গিয়ে ২৭ জনের মৃত্যু, এই নিউজটা চোখে আসতেই প্রচন্ড হতাশ হতে হল। মধ্যম আয়ের দেশে পরিণত হলেও অর্থব্যবস্থা যে পরিমিত ভাগ হয়নি, আমাদের সমাজে শ্রেণিভেদটা যে এখনো প্রকট তা খুব ভালো করেই বুঝা যায়। বর্ধিত মাথাপিছু আয়ের আড়ালে অর্থব্যবস্থার বিরাট এক অংশ দখল করে আছে উচ্চবিত্তরা। নিন্মবিত্তরা আছে ঠিক একই রকম। হয়তো নামে মাত্র মৌলিক চাহিদা গুলো পাচ্ছে ওদের কেউ কেউ। তাও উৎপাদন ব্যবস্থার এক বিশাল অংকের টাকা উঠছে সেই উচ্চবিত্তদের কোষাগারেই। উন্নতি কই? অর্থনৈতিক মুক্তি কই?  মা নুষ পতনের তীব্র চেতনা থেকে একটা আনন্দ খুঁজে পায়। যখন তারা দেখে চারিদিকে পালানোর পথ নেই, কিংবা আসন্ন পতনের একেবারে বিপদসীমার সামনে দাঁড়িয়ে সে, তখন একধরনের সান্ত্বনা খুঁজে নেয় নিজের মাঝে। হোক সেটা ব্যর্থ সান্ত্বনা, কিন্তু তবুও মানুষের নির্লিপ্ত আনন্দের উৎস হিসেবে যথেষ্ট।  আমার প্রায়ই মনে হয় ঠিক এই নির্লিপ্ত আনন্দের মাঝেই বাঙালির বসবাস। এদের মাঝে একশ্রেণি বিশ্রীভাবে নিরাসক্ত। আমার ভয় হয় এই নিরাসক্তি একদিন বাঙালির অভ্যাস না হয়ে যায়। যদিও ধীরে ধীরে এই ভয়টাই বাস্তবায়িত হচ্ছে আমাদের সম...

রাজন হত্যা পুলিশের গাফিলতি..

আমরা বারবার বলেছি রাজন হত্যার পরবর্তিতে পুলিশের গাফিলতি প্রচুর। তার পর্যাপ্ত পরিমাণে প্রমাণও বিদ্যমান। পরিচয় পাওয়ার পরও বেওয়ারীশ লাশ বলে মর্গে পাঠিয়ে দেয়া। এবং কামরুলকে শহরে রেখেও পুলিশ ধরতে না পারা। তিনটি এফআইরের মধ্যে রাজনের বাবার করা অভিযোগগুলো না নিয়ে এসআই আমিনুলের করা এফআইআর থানা ধর্তব্যের মধ্যে নিয়ে আগাচ্ছে। যেখানে কামরুলের কোন নাম নেই। প্রত্যেকটা কপি আমার সংগ্রহে আছে। ১১ তারিখ শনিবার রাজনের বাবা আরেকটা আবেদন করেন খুনি কামরুলকে ধরতে রেড এ্যালার্ট জারির জন্য। কিন্ তু ঐদিনই কামরুল সিলেট বিমানবন্দর হয়ে পালিয়ে যায়। পুলিশ কোন পদক্ষেপই নেয় নি। পহেলা বৈশাখ যৌন নিপীড়নের ঘটনা বলেন আর অভিজিৎ হত্যা বলেন আর এবার রাজন প্রত্যেকটা জায়গায় পুলিশের গাফিলতি স্পষ্ট। এবং এতে খুনিরা,নিপীড়করা,জঙ্গিরা উৎসাহ পাচ্ছে ধারাবাহিক খুনের। অবশেষে সিলেট মেট্রোপলিটন পুলিশ পুলিশের গাফিলতি তদন্তে কমিটি গঠন করেছেন। যদিও পুলিশ নিজেদের গুণগাণই এসবে বেশি গান। যেমন গেয়েছিলেন পহেলা বৈশাখের যৌন নিপীড়নের ঘটনায়। তবুও তারা আমলে নিয়েছে,গাফিলতি শব্দটা সামনে এনেছে।

বীরাঙ্গনাদের আমাদের অজানা কাহিনী

তসলিমা নাসরিনের 'নির্বাচিত কলাম' বইটিতে তসলিমার একটা ফুফু ছিলেন, যিনি বীরাঙ্গানা। দেশ স্বাধীন হওয়ার তিনি ফেরত আসলে উনার পরিবার এবং সমাজ কেউই উনাকে মেনে নেয়নি। স্বাধীনতার পরবর্তী কয়েক বছর ডিসেম্বর মাস বাংলাদেশের জন্য উৎসবের মাস ছিল। বাংলাদেশে আরও অনেক বিশেষ দিন আছে, হয়তো সামনে আরও অনেক বিশেষ দিন আসবে। কিন্তু কোনটাই ১৬ই ডিসেম্বরের সমান হবে না। সমাজের দেওয়া অপমান আর লাঞ্চনা সইতে না পেরে তসলিমার ঐ বীরাঙ্গনা ফুপু এক ডিসেম্বরে আত্মহত্যা করেন। বিজয়ের মাস ডিসেম্বরে। এমন পরিণতি আরও কত জন বীরাঙ্গনার হয়েছে তা আমাদের অজানা। আমাদের দেশে মুক্তিযোদ্ধারা রিকশা চালান। পঙ্গু মুক্তিযোদ্ধারা ভিক্ষা করেন। মেয়ের বিয়ে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাতেন। জামাত শিবিরের ক্যাডারেরা মুক্তিযোদ্ধাদের লাথি মারেন। সচিবের গলা ধাক্কার অপমান সইতে না পেরে মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেন। কর্পোরেট ব্যবসায়ী মিড়িয়া আছে। পত্রিকার কাটতি বাড়ানোর জন্য ডিসেম্বর আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে পত্রিকাতে ধারাবাহিক প্রতিবেদন ছাপানো হয়। কোন কোন চ্যানেল বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে মুক্তিযোদ্ধাদের ...

রেঙ্কিংঝুকিতে বাংলাদেশ

রেঙ্কিংঝুকিতে বাংলাদেশ  পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে এই তিনটি দেশ মিলে হঠাৎ আয়োজিত ত্রিদেশীও ওয়ানডে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, পাকিস্তান এবং ওয়েস্টইন্ডিজ এই দুইটি দেশই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়। জিম্বাবুয়েকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন একটা অবস্থা বিসিবির উচিত হবে ঝুকি এড়াতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর  আয়ারল্যান্ড এবং আফগানিস্তান সাথে সিরিজ আয়োজন করে পাল্টা একশন নেয়া। যতটা সম্ভব ম্যাচ জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়া ওয়ানডে রেঙ্কিং'এ উপরে উঠা ।
বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র এথেন্সের লোকজন না ভোট পক্ষে আরেকটি গণতন্ত্রের মহৎ অত্যুত্তম। লুটেরাশক্তি ও পুঁজিবাদী রক্ষার ই ইউ বিরুদ্ধ আপসহীন সংগ্রামের ঐক্য জনতার স্লোগ্যান না জয়লাভ ।পুঁজিবাদী অথর্নীতির বৃত্তে বন্দি বাংলাদেশের জনগণকে গ্রীস থেকে শিক্ষা নেওয়া উচিত । রক্ত চোষক ধনকুবের ব্যাংকারদের আর না |  ‪ No more money for the banker .

অন্যায়ের কাছে মাথানিচু না করে অন্যায়কারীকেই মাথানিচু হওয়া উচিত !

আমাদের গ্রামেরই ভিতরে একটা জায়গায় ক্রিকেট খেলছিলাম। এক ফাজিল আমাদের সিনিয়র এক ভাইয়ের লুঙ্গি টান দিয়ে খুলে দেয়। টান দিয়েই সে এক দৌড়ে পগারপার। আমরা সিনিয়র জুনিয়র মিলে এতগুলো ছেলের সামনে নিজের লুঙ্গিহরণ দেখে সিনিয়র ভাইটির ইগোতে লেগেছিল অনেক। তিনি আর লুঙ্গি পড়ার চেষ্টাই করলেন না কোন। ন্যাংটা হয়েই দাঁড়িয়ে থাকলেন। আমরা সবাই বললাম ভাই লুঙ্গিটা পড়ে নেন। তিনি বললেন আমি লুঙ্গি কোনভাবেই পড়ব না। যে আমার লুঙ্গি খুলে দিয়েছে তাকেই এসে লুঙ্গি পড়িয়ে দিতে হবে। নয়তো আমি এভাবেই দাঁড়িয়ে থাকব। পাঁ চ মিনিট, দশ মিনিট, আধা ঘন্টা হয়ে যায়। তিনি আর লুঙ্গি পড়েন না। গ্রামের মাঝখানে একটা সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ছেলে ন্যাংটা দাঁড়িয়ে আছে এটা কেমন দৃশ্য হবে একবার ভেবে দেখুন। প্রায় ২ ঘন্টা হয়ে গেল। যে লুঙ্গি খুলে দিয়েছে তাকে আর পাওয়া যায় না। তিনিও লুঙ্গি পড়েন না। ঠাঁই দাঁড়িয়ে আছেন। ঐ রাস্তা দিয়ে মেয়েরা হাঁটা বন্ধ করে দিল। মানুষই যাচ্ছে না। স্বয়ং আমরাও দূর্ঘটনাস্থল থেকে একটু দূরে গিয়ে জটলা পাঁকিয়ে বসে আছি। শেষে গ্রামের মুরব্বিদের হস্তক্ষেপে মীমাংসা হলো। উনারা যে লুঙ্গি খুল...