পোস্টগুলি

যুক্তিবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বর্তমান বিজ্ঞানের যে বিষয়টি পৃথিবীর অধিকাংশ মানুষের গলার কাঁটা হয়ে বিঁধে আছেতা নিঃসন্দেহে বিবর্তনবাদ।

বর্তমান বিজ্ঞানের যে বিষয়টি পৃথিবীর অধিকাংশ মানুষের গলার কাঁটা হয়ে বিঁধে আছে তা নিঃসন্দেহে বিবর্তনবাদ। এবং সভ্যতার স্বাভাবিক নিয়মানুসারেই মানুষ একসময় এটাকে স্বীকার করে নিতে বাধ্য হবে। কিংবা বিবর্তনবাদ ছাড়া যদি জীবের ক্রমবিকাশের নতুন কোনো থিয়োরীও আসে সেটা অবশ্যই বিবর্তনবাদেরই আরো স্পষ্ট কোনো ব্যাখ্যা হবে। নিশ্চয় আকাশ থেকে কথা নাই বার্তা নাই, ধপাস করে বৃষ্টির মত বাঘ ভাল্লুক পশু পক্ষী গাছ পালা পৃথিবীতে এসে পড়েছে, এই ধরণের তত্ত্ব বিজ্ঞান স্বীকার করে নিবেনা। বাস্তব জীবনে অনেককেই দেখেছি দাবী করে, বিবর্তনবাদ সে বিশ্বাস করেনা। কেবল বিবর্তনবাদ নয়, মূলত বিজ্ঞানের কোনো থিয়োরীই বিশ্বাস অবিশ্বাসের সাথে সম্পর্কিত নয়। প্রশ্নটা হচ্ছে, সে বিবর্তনবাদ বুঝে নাকি বুঝেনা। ধরুণ আপনাকে কেউ একজন এসে বললো, ভাই আমি ডেইলি একটা করে ডিম পাড়ি। আপনি ভালো করে খেয়াল করে দেখলেন যে এই ছোকরাটা একটা জলজ্যান্ত মানুষ, সে মৎস, পাখি কিংবা সরীসৃপ নয়। আপনি তাকে বুঝিয়ে বললেন, সেটা মনের ভুল, সে কিছুতেই ডিম পাড়তে পারেনা। সে চাদরের নিচ থেকে একটা চাপাতি বের করে আপনাকে অশ্রাব্য ভাষায় দুইটা গালি দিয়ে কোপানো শুরু করত...

ধর্ম যার যার, উৎসব সবার।

ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা অবাস্তব কথা। একের ধর্ম পালন অন্য ধর্মের কারো কাছে উৎসব হতে পারেনা। পৃথিবীতে প্রচলিত অধিকাংশ ধর্মই রেসিস্ট। প্রায় প্রত্যেক ধর্মই অন্য ধর্মের অস্তিত্ব ও রীতিনীতিকে অস্বীকার করে। মুসলিমদের গরু জবাই হিন্দুদের জন্য উৎসব হতে পারেনা, হিন্দুদের পৌত্তলিকতা তো মুসলিমদের জন্য শিরক, যা ক্ষমার অযোগ্য গুনাহ। তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন ধর্মান্ধরা একে অপরের এই রীতিনীতিকে মেনে নিবে? কেউ কেউ মেনে নিচ্ছেন, সহনশীল হচ্ছেন। তাদেরকে অভিনন্দন। কারণ আপনারা বুঝে গেছেন, মেনে নেয়া ছাড়া কিছুই করার নাই। গুনাহ হলেও কিংবা নরকে যাওয়ার চান্স থাকলেও কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার নৈতিক ও আদর্শিক অবস্থান সামাজিকভাবে আপনাকে উগ্র হতে দিবেনা। যতই পরকাল নিয়ে শঙ্কিত থাকেন, বুঝে গেছেন যে ইহকালে ক্যারেক্টারে দাগ পড়াটা আরো ভয়ানক। সবাই ছি ছি করবে, পলিটিক্স না করলে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, ফেসবুকেও লাইক কমে যেতে পারে। এরপরও মাঝে মাঝে এই সহনশীলদের খোলস বেরিয়ে আসে "যদি/কিন্তু/তবে" এইসব শব্দের ব্যবহার করে। সেটাও অন্তত মেনে নেয়া যায়। প্রকাশ্য অপরাধের চেয়ে এইসব সুশীল যুক্তিগুলো মোস্...

কোথায় গিয়ে থামবে এই লাশের মিছিল ?

ছবি
অনলাইন জুড়ে আজ শোক। অনন্ত বিজয় দাস কে নিয়ে কথা, আলোচনা। এর আগে অভিজিৎ রায়, বাবু ভাই আমার পরিচিত ছিলেন, তাদের লেখা আমি নিয়মিত পড়তাম। অভিজিৎ রায় প্রায় আমার লেখায় লাইক দিতেন, একদিন কমেন্ট ও করেছিলেন, তবে ব্যক্তিগত যোগাযোগ ছিল না। বাবু ভাইয়ের সাথে তো আলাপ হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু অনন্ত বিজয় দাস সম্পর্কে আমি কিছুই জানতাম না বলে তার ব্লগগুলো ঘাটাঘাটি করলাম। অনেকেই হয় তো জানেন না অনন্ত সহ তার নয় সহযোদ্ধা ২০০৮ সালে মরণোত্তর চক্ষু দান করেছিলেন। অনন্ত কিন্তু তার চোখগু লো দানের ক্ষেত্রে আস্তিক নাস্তিক ভাগ করেন নি। ধর্মের দোহায় দিয়ে এমন মানবতাবাদী মানুষটিকেই কিনা খুন করল ধার্মিকেরা? আমি ভাবছিলাম, তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার চোখ গুলো কি অক্ষত আছে? কোন মানুষকে তার চোখ গুলো দিয়ে পৃথিবীর আলো দেখতে পাবে?                                                                       ফেব্রুয়া...

প্রকৃতিপ্রেমী দ্বিজেন

পত্রিকায় দেখলাম, এ বছর একুশে পদক পেতে যাচ্ছেন প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মা। বাংলাদেশের মত 'অদ্ভুত উটের পিঠে চলা দেশে' বিবর্তনবাদ প্রসারে যে ক' জন ব্যক্তি নিরলসভাবে কাজ করেছেন তাদের মধ্যে দ্বিজেন শর্মা অন্যতম। এ ছাড়া শিক্ষক হিসেবে, উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে, অনুবাদক হিসেবে, সাহিত্যপ্রেমী হিসেবে, প্রাকৃতিক পরিবেশ নিয়ে সচেতনতার ক্ষেত্রে তো তার অবদান আছেই। আমার মনে আছে - আমার এবং ফরিদ আহমেদের লেখা 'মহাবিশ্বে প্রাণ এবং বুদ্ধিমত্তার খোঁজে' এবং বন্যার 'বিবর্তনের পথ ধরে' বই দুটো যখন প্রথম বইমেলায় বেরিয়েছিল ২০০৭ সালে, দ্বিজেন শর্মা নিজের উদ্যোগেই বই দুটোর চমৎকার একটা রিভিউ করেছিলেন, সেটা বেরিয়েছিল প্রথম আলোর সাহিত্য সাময়িকী বিভাগে। তখন আমি ভদ্রলোককে চিনতামও না। পত্রিকা খুলে রিভিউ পড়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম।   রিভিউটি রাখা আছে এখানে , পাঠকেরা পড়ে নিতে পারেন, নিঃসন্দেহে পস্তাবেন না। পরের বছর এক সময় দেশে গিয়ে উনার সাথে আলাপ করেছিলাম। ভদ্রলোকের বাসায় গিয়েছিলাম আমি আর বন্যা। সঙ্গে ছিলেন বিজ্ঞান বক্তা আসিফ। ভদ্রলোকের অমায়িক ব্যবহারে বিস্মিত হয়ে গিয়েছিলাম। ব...