পোস্টগুলি

ইতিহাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শরীয়তুল্লাহ দুদু মিয়া এরপর ফরায়েজী আন্দোলন ।

হাজি শরীয়তুল্লাহ মুসলমানদের ঈদের নামাজ ও জুম্মার নামাজ পড়তে নিষেধ করেছিলেন কারণ ইসলামী মতে কাফেরদের দেশে মুসলমানদের জন্য ঈদের ও জুম্মার নামাজ পড়া নিষেধ। আজকে আইএস ঈদের নামাজ পড়তে নিষেধ করে ঠিক একারণেই। ইসলামী মতে পৃথিবীটা দারুল হরব (কাফের শাসিত)- একে দারুল ইসলাম (মুসলমানদের দেশ) না করা পর্যন্ত মুজাহিদদের জন্য ঈদ জুমার নামাজ পড়া হারাম। শরীয়তুল্লাহ’র ফরায়েজী আন্দোলনে এরকমই হাজারো ফরজ কর্তব্যকে স্মরণ করিয়ে দেয়া হতো মুসলমানদের…। তাই যৌক্তিক প্রশ্ন উঠতেই পারে,- ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কেমন করে ‘ফরায়েজী’ আন্দোলনকে অন্তর্ভূক্ত করা হলো? আমরা আমাদের শৈশবে ‘ফরায়েজী আন্দোলন’ ‘বাঁশের কেল্লাকে’ ইতিহাসের বইতে পড়েছিলাম ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রাম হিসেবে। মুসলমানদের মধ্যে ইসলামের ফরজ নিয়মগুলো প্র্যাক্টিসিলি প্রতিষ্ঠার জন্য হাজি শরীয়তুল্লাহ ১৮৮৮ সালে যে আন্দোলন শুরু করেন তাকেই ‘ফরায়েজী’ নামে ডাকা হয়। শরীয়তুল্লাহ ভারতকে ‘দারুল হরব’ ঘোষণা করেছিলেন। ইসলামে জিহাদে কাফেরদের অঞ্চলগুলোকে দারুল হরব বলা হয় যেখানে জিহাদ করে মুসলমানরা দারুল ইসলাম অর্থ্যাৎ মুসলমানদের দেশ বানাবে। শরীয়ত...

এক বিশাল গোলকধাঁধাঁয় আঁটকা পড়েছে বাঙালি সমাজ

যাকাতের কাপড় নিতে গিয়ে ২৭ জনের মৃত্যু, এই নিউজটা চোখে আসতেই প্রচন্ড হতাশ হতে হল। মধ্যম আয়ের দেশে পরিণত হলেও অর্থব্যবস্থা যে পরিমিত ভাগ হয়নি, আমাদের সমাজে শ্রেণিভেদটা যে এখনো প্রকট তা খুব ভালো করেই বুঝা যায়। বর্ধিত মাথাপিছু আয়ের আড়ালে অর্থব্যবস্থার বিরাট এক অংশ দখল করে আছে উচ্চবিত্তরা। নিন্মবিত্তরা আছে ঠিক একই রকম। হয়তো নামে মাত্র মৌলিক চাহিদা গুলো পাচ্ছে ওদের কেউ কেউ। তাও উৎপাদন ব্যবস্থার এক বিশাল অংকের টাকা উঠছে সেই উচ্চবিত্তদের কোষাগারেই। উন্নতি কই? অর্থনৈতিক মুক্তি কই?  মা নুষ পতনের তীব্র চেতনা থেকে একটা আনন্দ খুঁজে পায়। যখন তারা দেখে চারিদিকে পালানোর পথ নেই, কিংবা আসন্ন পতনের একেবারে বিপদসীমার সামনে দাঁড়িয়ে সে, তখন একধরনের সান্ত্বনা খুঁজে নেয় নিজের মাঝে। হোক সেটা ব্যর্থ সান্ত্বনা, কিন্তু তবুও মানুষের নির্লিপ্ত আনন্দের উৎস হিসেবে যথেষ্ট।  আমার প্রায়ই মনে হয় ঠিক এই নির্লিপ্ত আনন্দের মাঝেই বাঙালির বসবাস। এদের মাঝে একশ্রেণি বিশ্রীভাবে নিরাসক্ত। আমার ভয় হয় এই নিরাসক্তি একদিন বাঙালির অভ্যাস না হয়ে যায়। যদিও ধীরে ধীরে এই ভয়টাই বাস্তবায়িত হচ্ছে আমাদের সম...

বীরাঙ্গনাদের আমাদের অজানা কাহিনী

তসলিমা নাসরিনের 'নির্বাচিত কলাম' বইটিতে তসলিমার একটা ফুফু ছিলেন, যিনি বীরাঙ্গানা। দেশ স্বাধীন হওয়ার তিনি ফেরত আসলে উনার পরিবার এবং সমাজ কেউই উনাকে মেনে নেয়নি। স্বাধীনতার পরবর্তী কয়েক বছর ডিসেম্বর মাস বাংলাদেশের জন্য উৎসবের মাস ছিল। বাংলাদেশে আরও অনেক বিশেষ দিন আছে, হয়তো সামনে আরও অনেক বিশেষ দিন আসবে। কিন্তু কোনটাই ১৬ই ডিসেম্বরের সমান হবে না। সমাজের দেওয়া অপমান আর লাঞ্চনা সইতে না পেরে তসলিমার ঐ বীরাঙ্গনা ফুপু এক ডিসেম্বরে আত্মহত্যা করেন। বিজয়ের মাস ডিসেম্বরে। এমন পরিণতি আরও কত জন বীরাঙ্গনার হয়েছে তা আমাদের অজানা। আমাদের দেশে মুক্তিযোদ্ধারা রিকশা চালান। পঙ্গু মুক্তিযোদ্ধারা ভিক্ষা করেন। মেয়ের বিয়ে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাতেন। জামাত শিবিরের ক্যাডারেরা মুক্তিযোদ্ধাদের লাথি মারেন। সচিবের গলা ধাক্কার অপমান সইতে না পেরে মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেন। কর্পোরেট ব্যবসায়ী মিড়িয়া আছে। পত্রিকার কাটতি বাড়ানোর জন্য ডিসেম্বর আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে পত্রিকাতে ধারাবাহিক প্রতিবেদন ছাপানো হয়। কোন কোন চ্যানেল বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে মুক্তিযোদ্ধাদের ...